স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নিলুফা (২৫) নামে এক নারী। শুক্রবার (৩১ জুলাই) রাত ১টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।
নিলুফা দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তিনি একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের রেজাউলের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলে ওই নারী গুরুতর আহত হন। পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা তাঁকে দর্শনা তরফদার ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চার বছরের শিশুটি প্লাটফর্মে থাকায় অক্ষত রয়েছে। বর্তমানে শিশুটি রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তাকে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দর্শনা রেলওয়ে (জিআরপি) পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৮ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৯ ঘণ্টা আগে