স্ট্রিম সংবাদদাতা

ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলে ধাওয়া করে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর সেতুসংলগ্ন একটি গার্মেন্টসের সামনে থেকে আটক করে পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)। তাদের মধ্যে ওয়ালিউর রহমান শিবলি নিষিদ্ধ ছাত্রলীগের আদাবর থানার সাবেক সভাপতি ও নবনির্বাচিত সদস্যসচিব, মইনুল আল সাব্বির আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড সভাপতি। বাকিদের পদ-পদবি পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ৮০-৯০ জন নেতাকর্মী মশাল মিছিল করছিল। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ৯ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ডিজিটাল ব্যানার, মশাল ও মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দ ব্যানারে থেকে জানা গেছে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষ্যে ‘শোকাবহ আগস্ট’ কর্মসূচির অংশ হিসেবে ওই মিছিলের আয়োজন করা হয়। চব্বিশের গণ-অভ্যুত্থানের পলাতক আওয়ামী লীগ নেতার জাহাঙ্গীর কবির নানকের পক্ষে আদারব থানার ৩০ ও ১০০ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা এই আয়োজন করেন।
৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, তাদের তিনদিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

.png)

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
২১ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
২৫ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
৩১ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে