স্ট্রিম প্রতিবেদক

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।
বৃহস্পতিবার (১১ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের দীর্ঘ ৫ ঘণ্টার বাজেট বক্তব্যের শেষ পর্যায়ে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য, দেশের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, নারী, তরুণ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রবাসী এবং জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। আমরা বিশ্বাস করি, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিক পদক্ষেপ, অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়েই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে অগ্রসর হবে।’
বৈষম্যহীন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘সবার জন্য সমান সুযোগ, উদ্যোগ ও উদ্ভাবনে উৎসাহ, পরিশ্রমের ন্যায্য মূল্য এবং সবার জন্য অর্থনৈতিক অগ্রগতি—এমন রাষ্ট্র গড়তে চাই আমরা।’
আমির খসরু আরও বলেন, ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, বিনিয়ন্ত্রণকরণ এবং জনগণের ক্ষমতায়নের ভিত্তিতেই একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ হবে। জনগণের সৃজনশীলতা ও উদ্যোগই দেশের বড় সম্পদ এবং সেই শক্তিকে বিকশিত করেই গণমানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব।’
বক্তৃতার পর অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাজেট বক্তৃতার অপঠিত অংশ পঠিত বলে গণ্য হলো এবং বাজেটের সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপিত হলো। ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপিত হলো।’
এরপর স্পিকারের ঘোষণা অনুযায়ী ‘অর্থবিল ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়। বিল উত্থাপনের পর আগামী ১৪ জুন রোববার বিকেল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে