স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত ছেড়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তিনি জানিয়েছেন, ইরান এ বিষয়ে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং দ্রুত জাহাজগুলো গন্তব্যে পৌঁছাবে।
রোববার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক শোক সমাবেশ ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জলিল রহিমি জাহানাবাদী বলেন, ‘বাংলাদেশ আমাদের ভাই। যুদ্ধের কারণে হরমুজে আটকা পড়া অনেক জাহাজের মধ্যে বাংলাদেশের জাহাজও আছে। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত এগুলোর হরমুজ পাড়ি দেওয়ার ব্যবস্থা নেব।’
চলমান শান্তি আলোচনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ইরান সব সময় মর্যাদার ভিত্তিতে আলোচনার পক্ষপাতী এবং কোনো অন্যায্য আলটিমেটাম তারা গ্রহণ করবে না। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আসলে শান্তি চায় না, বরং তারা ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন এবং পারমাণবিক সক্ষমতা অর্জন ঠেকানোর জন্য গণহত্যা চালাচ্ছে। রাষ্ট্রদূত আরও বলেন, মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কারণ ইরানের জনগণ সরকারের পক্ষে রাস্তায় নেমেছে। এ সময় ইরানের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ঢাবি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ও জায়নবাদী ইসরায়েল ইরানের শিশুদের রক্ত নিয়ে হোলি খেলছে। ইরানের স্কুলে বোমা হামলা চালিয়ে শিশুদের হত্যা করা বিশ্ববিবেকের ওপর চপেটাঘাত। তিনি অবিলম্বে এই আগ্রাসন বন্ধের দাবি জানান।
প্রদর্শনীতে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানি শিশুদের স্মরণে প্রতীকী কফিন, রক্তাক্ত স্কুলব্যাগ ও ছবি প্রদর্শিত হয়। কর্মসূচিতে কয়েক শ শিক্ষার্থী মার্কিন-ইসরায়েলি আগ্রাসনবিরোধী লড়াইয়ে শামিল হতে রক্তমাখা হাতের ছাপ দেন এবং যুদ্ধবিরোধী গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকেরা জানিয়েছেন, এই গণস্বাক্ষরের স্মারকলিপি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের কালচারাল কাউন্সেলর সৈয়দ রেজা মীর মোহাম্মাদী, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সাবেক নেত্রী মরিয়ম জামিলা তামান্না, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান এবং জালালউদ্দিন রুমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহিম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে