স্ট্রিম প্রতিবেদক

সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ার কারণ দেখিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
সংসদের সংরক্ষিত নারী আসনে দলটির এই প্রার্থী আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।
মনিরা শারমিন সাংবাদিকদের জানান, আগামী রোববার তাঁর এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। আদালতে তাঁর পক্ষে শুনানিতে অংশ নেবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং মোহাম্মদ হোসেন।
এর আগে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়—গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হবেন না। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করেছিলেন মনিরা। তবে শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর সেই আপিল আবেদনও খারিজ করে দেয়। ইসির ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের আশ্রয় নিয়েছেন তিনি।
মনিরা শারমিনের জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে তিনি চাকরি থেকে ইস্তফা দেন। আইন অনুযায়ী চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ হওয়ার বাধ্যবাধকতা থাকলেও মনিরা শারমিনের ক্ষেত্রে মাত্র সাড়ে চার মাস অতিবাহিত হয়েছে। মূলত এই আইনি বাধ্যবাধকতার কারণেই তাঁর প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে