স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লার বুড়িচংয়ে বাসচাপায় প্রাইভেটকারের চার যাত্রী ও চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় মায়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন– নোয়াখালীর সোনাইমুড়ীর চাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তাঁর স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮) এবং প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২)। চালকের বাড়ি বরিশালে।
দুর্ঘটনা আব্দুল মুমিনের ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, স্টারলাইনের বাসটি ডানদিক থেকে প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। সম্ভবত তারা মায়ামি হোটেলে নাশতা করতে ঢুকেছিল। ঘটনাস্থলেই চালক মারা যান। বাকিরা স্থানীয় ইস্টার্ন মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।
এদিকে, কুমিল্লার এই সড়ক দুর্ঘটনায় হতাহতরা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের পরিবারের সদস্য বলে রাতে গণমাধ্যমে পাঠানো দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার বাদ মাগরিব কুমিল্লার মায়ামি হোটেল সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের ছোটবোন ঝর্না বেগম, ভগ্নিপতি মাওলানা আব্দুল মোমিন, ভাগনে-ভাগনিসহ পাঁচজনের প্রাণহানি হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মর্মন্তুদ এই সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
হাইওয়ে থানার ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট উপভোগ করেছে বিপুল সংখ্যক দর্শনার্থী। বৃহস্পতিবার (২৬ মার্চ) সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল। পরে মঞ্চ মাতান একুশে পদকপ্রাপ্ত ব্যান্ড দল ‘ওয়ারফেজ’।
৫ মিনিট আগে
দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে মোট ৩ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
৬ মিনিট আগে
কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়িতে বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে