স্ট্রিম প্রতিবেদক

পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের সীমানা নির্ধারণসংক্রান্ত গেজেট এবং নির্বাচন কমিশনের (ইসি) ভোট স্থগিতের সিদ্ধান্তের আইনি জটিলতার সুরাহা হতে পারে আগামীকাল। এই দুই আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল এবং ইসির নির্বাচন স্থগিতের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
আজ বুধবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন। আদালতে আজ ইসির পক্ষে শুনানিতে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।
সীমানাসংক্রান্ত জটিলতার জেরে গত ১০ জানুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন এবং নির্বাচনি কার্যক্রম স্থগিত ঘোষণা করে ইসি। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত সোমবার (১২ জানুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
আবেদনে ইসির স্থগিতাদেশ বাতিল করে ওই দুই আসনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনি কার্যক্রম চালু রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে পাবনা-১ (নির্বাচনি এলাকা ৬৮) ও পাবনা-২ (নির্বাচনি এলাকা ৬৯) আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সীমানাসংক্রান্ত বিষয়ে গত ৫ জানুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই দুটি আসনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের ১৮ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল বর্তমানে বিচারাধীন। এরই মধ্যে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত গত ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত গেজেটটির কার্যক্রম স্থগিত করেন।
স্থগিত হওয়া ২৪ ডিসেম্বরের গেজেট অনুযায়ী, পাবনা-১ আসনের সীমানায় সাঁথিয়া উপজেলার সঙ্গে বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছিল। অন্যদিকে পাবনা-২ আসনের সীমানায় সুজানগর উপজেলার সঙ্গে বেড়া উপজেলার বাকি অংশ রাখা হয়েছিল।
আপিল বিভাগ ২৪ ডিসেম্বরের ওই গেজেট স্থগিত করায় আইনগতভাবে ইসির গত ৪ সেপ্টেম্বরের গেজেটটি কার্যকর হয়ে যায়। ওই গেজেটে সাঁথিয়া উপজেলাকে এককভাবে পাবনা-১ আসন এবং সুজানগর ও সম্পূর্ণ বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে বিন্যাস করা হয়েছিল। সীমানা নিয়ে এই দ্বিমুখী অবস্থানের কারণেই ইসি নির্বাচন স্থগিতের পথ বেছে নেয়, যা এখন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৪ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৫ ঘণ্টা আগে