স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ট্রলারে সাউন্ড বক্সে উচ্চ শব্দ গান চালিয়ে ও স্পিডবোটে চড়ে অস্ত্র দেওয়া একাধিক গ্যাংয়ের ৪০-৫০ জন সদস্য। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটকের চেষ্টা করলেও নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমার নদে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাঙ্গা-থানা পুলিশের ধারণা, মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার, স্পিডবোট ভাড়া করে কুমার নদ আসে। বিষয়টি নিয়ে রাজৈর থানাকে অবহিত করা হয়েছে। সেই সঙ্গে গ্যাংয়ের সদস্যদের আটকের চেষ্টা করছে বলে জানান ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।

ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ট্রলারে সাউন্ড বক্সে উচ্চ শব্দে বাজানো গানের সঙ্গে তালে তালে নানা অঙ্গ ভঙ্গিতে মেতে ওঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ছাড়া স্পিডবোটে চড়ে অস্ত্রের মহড়া দেয় তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভাঙ্গায় কুমার নদে নৌকাবাইচ হওয়ার কথা ছিল। কিন্তু কোনো বাইচ হয়নি। তবে কিশোর গ্যাংয়ের সদস্যরা ট্রলারে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচ-গানের সঙ্গে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এ ছাড়া স্পিডবোটে চাইনিজ কুড়াল, রাম দা সহ ধারালো নানা অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়। এ সময় একটি ট্রলার ও অন্তত সাতটি স্পিডবোটে ৪০ থেকে ৫০ জনকে এই দৃশ্য করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মো. রিপন বলেন, ‘কুমার নদে নৌকাবাইচের কথা থাকলেও কোনো বাইচ হয়নি। তবে ট্রলার ও স্পিডবোটে চড়ে নাচ-গান ও নানা অঙ্গ ভঙ্গিতে কিশোর গ্যংকে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। পুলিশ তাৎক্ষণিক তাদের আটকের চেষ্টা করলে তারা লাফিয়ে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।’
কিশোর গ্যাংয়ের প্রকাশ্য মহড়ার তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘বিষয়টি জানতে পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের আটকের চেষ্টা করা হয়। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তারা আমাদের এলাকার নয়। ধারণা করা হচ্ছে, মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার, স্পিডবোট ভাড়া করে এখানে আসে। বিষয়টি নিয়ে রাজৈর থানায় জানানো হয়েছে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে