স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পাঠদানকালে সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৫ মে) দুপুরে আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ক্লাসরুমে এ ঘটনা ঘটে। পরে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। অল্পের জন্য শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।
স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ‘অনেক দিন ধরেই স্কুলের ওই ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।’
ঘটনার সময় ক্লাসে থাকা সহকারী শিক্ষক সেলিনা আক্তার বলেন, ক্লাস চলাকালে চলন্ত সিলিং ফ্যান জয়েন্টের পাইপ থেকে খুলে নিচে পড়ে। এতে ৫ শিক্ষার্থীর কারও মাথায়, কারও কানে ও হাতে আঘাত লাগে। তাদের দ্রুত স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিন বিদ্যালয় দেখতে আসা প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, আমি বরাবরই এই জরাজীর্ণ ভবনটি নিয়ে শঙ্কার কথা জানিয়েছি, কারণ দীর্ঘদিন ধরেই এটি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এটা শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। তিনি বিদ্যালয়ের জন্য দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছি। বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ যা আছে, দ্রুত মেরামতের ব্যবস্থা করব।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে