স্ট্রিম সংবাদদাতা

অতিরিক্ত যানবাহনের চাপ ও বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ৫০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। রাতভর জটে আটকে থেকে নারী ও শিশুসহ ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সড়কে শৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চার লেনের উন্নয়নকাজ চলমান থাকায় ঈদযাত্রার সময় এই অংশে প্রতিবছরই চাপ তৈরি হয়। এর মধ্যে বৃষ্টি ও ত্রুটিযুক্ত যানবাহন পথে নামলে যানজট তীব্র আকার ধারণ করে। তবে যাত্রীদের অভিযোগ, প্রতিবছর ঈদে এই দুর্ভোগ হলেও স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেই।
বুধবার দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকায় দেখা গেছে, নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ পরিবার-পরিজন নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও বিভিন্ন বিকল্প যানবাহনে বাড়ির পথে রওনা হয়েছেন। বৃষ্টির মধ্যে তিরপলের নিচে শিশু ও স্বজনদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। কেউ কোলে শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ আবার ভেজা কাপড়ে সড়কের পাশে বসে আছেন খাবারের প্যাকেট হাতে।
যাত্রীবাহী দূরপাল্লার বাসের সঙ্গে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক দীর্ঘ যানজটে আটকে আছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে যাত্রা শুরু করেছেন। দীর্ঘ যানজটের কারণে বুধবার সকাল পর্যন্তও টাঙ্গাইলের বিভিন্ন অংশ পেরোতে পারেননি। কয়েকজন যাত্রী জানান, সন্তানদের কলা, রুটি ও শুকনো খাবার খাইয়ে কষ্টের মধ্যেই পথ চলতে হচ্ছে তাঁদের।

এদিকে পরিস্থিতি সামাল দিতে যমুনা সেতুর পশ্চিম পাড়ে উত্তরবঙ্গগামী কিছু যানবাহন সাময়িকভাবে আটকে দিয়ে পর্যায়ক্রমে চলাচলের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যানবাহনের অতিরিক্ত চাপ ও বৃষ্টির কারণে পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। রাতভর যানজটের পর বুধবার সকালেও ভোগান্তি কমেনি।
বুধবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার টাকা। টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, ঈদ উপলক্ষে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন মহাসড়কে নেমেছে। এর মধ্যেই বৃষ্টি, সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তবে অবস্থার উন্নতিতে তাঁরা কাজ করছেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে