স্ট্রিম সংবাদদাতা

সুনামগঞ্জ সদর উপজেলার ২ জনসহ বজ্রপাতে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন, গৌরারং ইউনিয়নের বৈঠাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন ও জামালগঞ্জ উপজেলার রূপাবালি গ্রামের আবুল কালামের ছেলে আবু সালেক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জমির উদ্দিন দেখার হাওরে ধান কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে আহত হন। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জমির হোসেন তার বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীর ঘাটে দোকান খুলতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময় জামালগঞ্জে রূপাবালি গ্রামের আবু সালেক হাওর থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতের আহত হন। প্রায় ১ ঘণ্টা পর স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়েছেন আরো ৩ কৃষক।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, আমরা হাসপাতাল সূত্রে খবর পেয়েছি তিনজন মারা গেছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে