স্ট্রিম সংবাদদাতা

সড়কবাতি তৈরির বিষয়ে জ্ঞান অর্জনে ১১ দিনের ফ্রান্স সফরে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদকের সঙ্গে থাকবেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট।
সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন রিটন। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন।
প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী, প্রশাসক ও প্রকৌশলী আগামী ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ফ্রান্সে অবস্থান করবেন। সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন তাঁরা। দেখবেন ফ্রান্সে অবস্থিত সিগনিফাই কোম্পানির সড়কবাতি তৈরির কারখানা ও উৎপাদন প্রক্রিয়া।
স্থানীয় সরকার বিভাগের সরকারি আদেশ (জিও) জারির জন্য পাঠানো চিঠিতে সূত্র হিসেবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণপত্রের কথা উল্লেখ রয়েছে। এ ছাড়া সফরের ব্যয়ভার প্রতিষ্ঠানটি বহন করবে বলেও চিঠিতে জানানো হয়েছে।
সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, আমাদের প্রতিষ্ঠান ফ্রান্স তেকে সড়কবাতি আমদানি করে। পরে ডিলারের মাধ্যমে এসব পণ্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে। কোনো প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তিগত কার্যক্রম সরেজমিনে দেখার আগ্রহ প্রকাশ করলে তাদের ফ্রান্সে নেওয়া হয়।
রাজশাহী সিটি করপোরেশন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সড়কবাতি কিনছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। মেহেদী হাসান বলেন, ‘আমাদের তিন-চারজন ডিলার রয়েছেন। এ মুহূর্তে ঠিক কোন ডিলার রাসিককে সড়কবাতি সরবরাহ করছে, তা বলতে পারছি না।’
রাসিক প্রশাসক রিটনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও বন্ধ পাওয়া যায়। নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটকে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশ সফরের জন্য মন্ত্রণালয়ে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির ব্যাপারে এখনো মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে প্রশাসক ও প্রকৌশলী বিদেশ সফরে যাচ্ছেন, তা এখনই বলা সমীচীন হবে না।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৮ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১০ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১০ ঘণ্টা আগে