স্ট্রিম প্রতিবেদক

ঈদের ছুটিতে গুলশানের বাসা থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘খাল খনন কর্মসূচি, ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি এবং বিভিন্ন সিটি করপোরেশনের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসায় আছেন। সেখান থেকে জরুরি সরকারি কাজ সারছেন। খোঁজখবরও নিয়েছেন কোথায় কী হচ্ছে।’
রুমন বলেন, ‘সারাদেশে খাল খনন কর্মসূচিগুলোর অবস্থা কী, খাল খনন কাজ চলছে কি না—সেগুলো সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন। সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও কথা বলছেন, তদারকি হচ্ছে কি না জানছেন।’
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাগাদা দিচ্ছেন। ঈদযাত্রায় খোঁজখবর নিতেও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।’
রোজার ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। ছুটির প্রথম দিন সরকারি ছুটিতেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন; কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী।

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৫ ঘণ্টা আগে