স্ট্রিম প্রতিবেদক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল চারজন পরীক্ষার্থী। বিদ্যালয়টিতে শিক্ষক আছেন ১২ জন। তবে ওই চারজনের কেউই পাস করতে পারেনি।
সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। যশোর বোর্ডের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, সাতক্ষীরার চারটি বিদ্যালয়ের কেউই পাস করতে পারেনি। এর মধ্যে একটি শ্যামনগরের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ জানান, ওই ব্যাচে ষষ্ঠ শ্রেণিতে ৫১ জন শিক্ষার্থী থাকলেও এসএসসি পর্যন্ত এসে সংখ্যা কমে চারজনে দাঁড়ায়। তাঁদের মধ্যে একজন বিবাহিত এবং দুজন পরিবারের আর্থিক সংকটের কারণে বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়েন।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে শিক্ষকরা চেষ্টা করেছেন। তাঁদের ফরম পূরণ করিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও দেওয়া হয়। তবে ফলাফল খারাপ হওয়ার দায় বিদ্যালয় এড়াতে পারে না। কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে আগামী বছর ফল উন্নয়নে কাজ করা হবে।
বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি। শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ছাড়াই দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।
শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারাত বলেন, চারজন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হয়নি। ১২ জন শিক্ষক কর্মরত থাকার পরও শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়। এবারই প্রথম শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। আগামী বছর ২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

.png)
বিদ্যুৎ সরবরাহ সংকটে বিপর্যয়ের মধ্যে পড়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিল্পকারখানাগুলো। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ হওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এরই মধ্যে কিছু কারখানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মূল অভিযুক্ত মো. রুবেল ওরফে ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ তাদের গ্রেপ্তার করে।
৩৩ মিনিট আগে
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের মিতালী নামে তিনতলা ভবনের দ্বিতীয়তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
বরিশালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরের প্রবেশমুখে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে