স্ট্রিম ডেস্ক

ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৭ আগস্ট এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সরকারের সূত্র বুধবার আনাদোলুকে এ তথ্য জানিয়েছে।
দুই দেশের মধ্যস্থতার সঙ্গে যুক্ত একটি সূত্র বলেছে, উভয় পক্ষই সময়সীমা বাড়াতে মধ্যস্থতাকারীদের কাছে সম্মতি জানিয়েছে।
তবে যুদ্ধবিরতির মেয়াদ কত দিন বাড়ানো হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে বলে জানিয়েছে সূত্রটি।
গত এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে ১৭ জুন একটি সমঝোতা স্মারকে সই করে দেশ দুটি। এর মাধ্যমে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা শুরু হয়।
তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে অবাধে নৌ চলাচল নিয়ে মতবিরোধের কারণে পরে আলোচনা স্থবির হয়ে পড়ে।
পরে ৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলার চালায়। যুক্তরাষ্ট্রের ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো হামলার জবাবে ইরান জর্ডান, বাহরাইন, কুয়েতসহ কয়েকটি আরব দেশের যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে।

.png)

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে অনেক জায়গায় নীরব থাকতে বলা হচ্ছে। খবর রয়টার্সের।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরার
৩ ঘণ্টা আগেথাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটিতে আপাতত নতুন করে আর বেসামরিক নাগরিকদের আগ্নেয়াস্ত্রের মালিকানা, ক্রয় ও বহনের লাইসেন্স দেওয়া হবে না।
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ট্রুথ এপিআইয়ে মোটা অংকের অর্থ দিয়ে সাবস্ক্রিপশন কিনছে ওয়ালস্ট্রিটের প্রভাবশালী লেনদেনকারীরা। কেউ কেউ এর জন্য মাসে ১ লাখ ডলার পর্যন্ত পরিশোধ করছে।
৪ ঘণ্টা আগে