স্ট্রিম প্রতিবেদক

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুই শিক্ষার্থীর একজন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এবং অন্যজন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।
হল প্রশাসনের নোটিশে জানানো হয়, গত ২ আগস্ট দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছে হল প্রশাসন। এটিকে বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলাবিরোধী আচরণ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে, ২ আগস্ট হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ স্বাক্ষরিত এক চিঠিতে হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগটির নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এতে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ এনে এর সমর্থনে ছবি ও ভিডিও থাকার কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানানো হয়।

.png)

জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৩ ঘণ্টা আগে
মীনা বাজার সুপারশপকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসন পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
৩ ঘণ্টা আগে