স্ট্রিম সংবাদদাতা

সিলেট নগরীর একটি বাসায় প্রবীণ দম্পতিসহ তিন খুনের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। কিশোরী গৃহকর্মীর প্রেমিক বাবুল মিয়া ওরফে কসাই বাবুল (৪০) তাদের হত্যা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, বুধবার সকাল ১০টার দিকে নগরের রায়নগর আবাসিক এলাকায় বাসা থেকে আবদুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী রাইয়া বেগম (৭২) ও গৃহকর্মীর (১৫) গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাবুল মিয়াকে বিকেল ৩টার দিকে আটক করা হয়। তিনি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
বাবুল মিয়া নগরের রায়নগর রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা। তিনি ওই বাসায় সম্প্রতি রং মিস্ত্রির কাজ করেন। আগে মাংসের দোকানে কসাই ছিলেন।
সিএমপি কমিশনার বলেন, বাবুল মিয়া জানিয়েছেন– সম্প্রতি ওই বাড়িতে রং মিস্তির কাজ করতে গিয়ে গৃহকর্মীর সঙ্গে সম্পর্ক হয়। বুধবার সকাল ৯টার দিকে বাড়ির মালিক আবদুস সাত্তারের বাড়িতে প্রবেশ করে দরজা বন্ধ করেন বাবুল। গৃহকর্মীকে নিয়ে তিনি একটি কক্ষে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে কিশোরীকে ছুরিকাঘাত করেন বাবুল। বিষয়টি টের পেয়ে রাইয়া বেগম এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করেন বাবুল। পরে আবদুস সাত্তার এলে তাঁকেও ছুরিকাঘাত করেন। পরে গলা কেটে তাদের মৃত্যু নিশ্চিত করে বারান্দা দিয়ে পালিয়ে যান বাবুল।
নিহত আবদুস সাত্তারের ভাগনে মুন্না মিয়া জানান, রায়নগরের বাসায় মামা-মামি থাকতেন। তাদের সঙ্গে গৃহকর্মী থাকত। সকাল ৯টার দিকে মামা-মামির সঙ্গে কথা হয়। তাদের সন্তানেরা প্রবাস থেকে দেশে ফিরলে দাফন হবে।
আবদুস সাত্তার সিলেট চেম্বারের সাবেক পরিচালক। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তাঁর চার সন্তারে মধ্যে দুজন যুক্তরাষ্ট্রে এবং বাকিরা ইংল্যান্ডে বসবাস করেন।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
৩১ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
২ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে