স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে। এতে চলতি বছরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫৮ শিশু।
একই সময়ে হাসপাতালে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। এতে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৪ শিশু। ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ শিশু। মমেক হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর কর্মকর্তা ঝন্টু সরকার এই তথ্য জানান।
মমেক কর্মকর্তা জানান, শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে দুজনের বাড়ি ময়মনসিংহে। তাদের মধ্যে হালুয়াঘাট উপজেলার শাপলা বাজার এলাকার চার মাস বয়সী কন্যা একজন। গত ১৮ জুন বিকেল ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৬ জুন দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
মারা যাওয়ার একই জেলার ফুলপুর উপজেলার পলাশকান্দা এলাকার ছেলে শিশুর বয়স তিন মাস। গত ২৬ জুন বেলা পৌনে ১১টার দিকে তাকে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
আরেক ছেলে শিশুর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলী ইউনিয়নের মাইশাচর এলাকায়। চার মাস বয়সী শিশুটিকে গত ১৬ জুন বিকেল ৪টার দিকে ভর্তি করা হয়। দশদিন পর ২৬ জুন বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়া মৃত অপরজন সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকার আট মাস বয়সী কন্যাশিশু। গত ৮ জুন বেলা পৌনে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৬ জুন রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের তথ্যমতে, মারা যাওয়া শিশুদের ক্ষেত্রে সন্দেহজনক হাম, নিউমোনিয়া আক্রান্ত হওয়া বিষয়টি কমন ছিল। এর বাইরে জন্মগত হৃদ্রোগ (এএসডি) ও তীব্র অপুষ্টিতে (সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন) ভোগার বিষয় পাওয়া গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২ হাজার ৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২২৬ শিশু। এ সময়ে মোট ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে শুরু করে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের পৃথক হাম আইসোলেশন ওয়ার্ডে একাধিক মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিয়ে আসছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে