স্ট্রিম সংবাদদাতা

যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তের শূন্যরেখা থেকে ১৫ জনকে সরিয়ে নিয়েছে ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ। গত রোববার রাতে সীমান্তের আলো নিভিয়ে বিএসএফ নারী-শিশুসহ ১৫ জনকে পুশইন করার চেষ্টা করেছিল বলে অভিযোগ বিজিবির।
বুধবার (৩ জুন) ভোরে শূন্যরেখার ভারতীয় ভূখণ্ড থেকে ১৫ জনের দলকে সরিয়ে নেওয়া হয়। সীমান্তে বিজিবি ড্রোন উড়িয়ে তাদের দেখতে পায়নি। পুশইন টেষ্টা প্রতিহত হওয়ায় সীমান্ত, এমনকি ব্যাঙ্কার থেকেও অতিরিক্ত সদস্যদের প্রত্যাহার করেছে বিজিবি। এখন সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে।
বিজিবি সূত্র জানায়, গত রোববার গভীর রাতে বেনাপোল সাদীপুর সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে দেড় শতাধিক মানুষ জড়ো করে বিএসএফ। এরপর সীমান্তের আলো নিভিয়ে তাদের মধ্য থেকে ১৫ জনকে শূন্যরেখায় ঠেলে পাঠানো হয়। বিষয়টি টের পেয়ে যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। ঘটনার পর থেকে শূন্যরেখায় টানা তিন দিন অবস্থান করেন তারা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, আমাদের সীমান্তে আমরা সব সময় কঠোর। বিজিবি সদস্যরা তাদের স্বাভাবিক টহলে রয়েছেন। রোববার রাত থেকে সীমান্তে টহল জোরদার করা হয়। আমরা বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করতে সমর্থ হয়েছি।
এদিকে, সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণে বুধবার বেনাপোলে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর সাদিপুর সীমান্ত পরিদর্শন এবং স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে