স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭৩ জন। আজ শনিবার (১১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে তাঁরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করা নারীরা হলেন, খাদিজা আনোয়ার, শুভ্রা পান্তা, সাকিলা ফারজানা, নিপুন রায় চৌধুরী, শামীমা আক্তার শাম্মী, মোমেনা আলী, শাহিন সুলতানা বিউটি, মির্জা কামরুন নাহার, ছাবিনা খান, সুরাইয়া বেগম, সালাম আক্তার, শাহিলা আকতার, উম্মে সালমা নীলা, মোসা. নার্গিস পারভীন (মুক্তি), মাহাবুবা রহমান, সৈয়দা সাবরিনা সিদ্দিক, সাহানা আক্তার, রেজিনা নাসের, মারজিয়া হিরা, তামান্না খানম আইরিন, লায়লা ইয়াসমিন, রেজিনা ইয়াসমিন লিপি, ছালমা আক্তার, মনোয়ারা বেগম মনি, মোছা. কামরুন নাহার, ফেরদৌসী আহমেদ, নিপু জিয়া, শাহিন আক্তার, হাসনা হেনা হীরা, মোছা. নাজমা আকতার, নাজমুন নাহার মুক্তি, গোলতাজ বেগম, বেগম মেহেরুন্নেছা হক, ফারজানা ইয়াসমিন, ফ্লোরা যোহনা সরকার, পেয়ারা মোস্তফা ও মোছা. রওনক জাহান।
আরও যাঁরা মনোনয়ন সংগ্রহ করেছেন, শায়লা ইসলাম, আমিনা খাতুন, পারভীন কাওসার, ফিরোজা বেগম, নাসরীন হেনা, রেবেকা সুলতানা, মোছা. শাহানা খাতুন শানু, সিমকী ইমাম খান, ফাহিমা আহাদ কুমকুম, নাসরীন নাহার, গুল নাহার ডলি, সুমনা নাজনীন, সারওয়াত সিরাজ, মোসা. ফেরদৌসী বেগম, সৈয়দা আদিবা হোসেন, নাছিমা আক্তার চৌধুরী, বীথিকা বিনতে হোসেন, শাহিনুর নার্গিস, তাছলিমা খানম, আফরোজা খন্দকার, হোসনে আরা লিজা, সাদিয়া ইসলাম, কেয়া শারমিন, সানজিদা ইসলাম, শারমিন মাহমুদ হৃদি, শাহীনা আক্তার লিপি, আন্না মিঞ্জ, মৌসুমী বেগম, ছাবেরা আনোয়ার, কোহিনুর ফারজানা, সেলিনা সুলতানা, শামসুন নাহার, শাম্মী আক্তার, নিহার সুলতানা তিথী, মুন্নী খানম ও সারবিনা বিনতে শুভ্রা।
এর আগে গত বৃহস্পতিবার ৫২ নারী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অর্থাৎ দুই দিনে ১২৫ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। ইসির তথ্যমতে, এরা সবাই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
উল্লেখ্য, গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে করবেন। যদি কেউ আপিল করার ইচ্ছা পোষণ করেন তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২০ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে