স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর পাংশায় আঞ্চলিক মহাসড়কে র্যাব পরিচয়ে পিকআপ ভ্যান থামিয়ে মুরগি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুপুরে অজ্ঞাতনামা চৌদ্দজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন গাড়ির মালিক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও গাড়ির মালিক সূত্রে জানা গেছে, মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ে ঠাকুরগাঁও থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন চালকসহ তিনজন আরোহী। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটি থামাতে ইশারা দেন র্যাবের বিশেষ পোশাক পরা ১৪ ব্যক্তি। তারা নিজেদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য পরিচয়ে ভ্যানটি থামাতে বাধ্য করেন।
ঘটনাস্থলেই তিনজনের মুখে ও হাতে স্কচটেপ দিয়ে মুড়িয়ে ফেলে অজ্ঞাত লোকেরা। তাঁদের একটি প্রাইভেটকারে ও ব্যক্তি মুরগি বোঝাই কাভার্ড ভ্যানটি নিয়ে রাজবাড়ীর দিকে রওনা দেয় অপহারণকারীরা। পরে রাজবাড়ী এলাকায় মুরগিবাহী ভ্যানটি এবং অপহৃত তিনজনকে কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায় ডাকাত চক্রটি।
পিকআপ ভ্যানের মালিক হাসানুজ্জামান বলেন, ‘মুরগি নিয়ে ঠাকুরগাঁও থেকে ফরিদপুর যাওয়ার পথে পাংশায় এমন ঘটনার স্বীকার হয়। আমরা কুষ্টিয়া সদর থানায় গিয়েছিলাম। তারা ঘটনা পাংশা থানা এলাকায় ঘটেছে বলে আমাদের পাংশায় পাঠিয়েছেন। আমরা পাংশা থানায় অভিযোগ দিয়েছি।’
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘র্যাব সদস্য পরিচয়ে সড়কে পিকআপের মুরগি ছিনতাইয়ের বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রথমে কুষ্টিয়া সদর থানায় অভিযোগ দেওয়ার জন্য গিয়েছিলেন। সেখান থেকে ঘটনাস্থল পাংশায় হওয়ায় এই থানায় লিখিতে অভিযোগ দিয়েছেন।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে