স্ট্রিম প্রতিবেদক

কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করার দুটি পৃথক প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৭২ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৩৮৩ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ‘কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪-লেন সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং-পিডব্লিউ ৬-এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এই প্যাকেজে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মীর হাবিবুল আলমের কাছ থেকে ১৮১ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৫৪৫ টাকায় কাজের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আওতায় বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের প্রশস্তকরণ, শক্তিশালীকরণ, শক্ত ফুটপাথ ও কাঁধ নির্মাণ, চারটি ভিন্ন আকারের আরসিসি বক্স কালভার্ট, বাস-বে, পার্শ্ব সড়ক, সড়ক বিভাজনকারী, প্রতিরক্ষামূলক কাজ এবং সড়কের পাশের ড্রেন নির্মাণ করা হবে।
এ ছাড়া বৈঠকে একই প্রকল্পের প্যাকেজ নং-পিডব্লিউ ৭-এর পূর্ত কাজের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এই প্যাকেজের কাজও মীর হাবিবুল আলমের প্রতিষ্ঠানকে ১৯১ কোটি ৫২ লাখ ১২ হাজার ৮৩৮ টাকায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অংশে বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের প্রশস্তকরণ, শক্তিশালীকরণ, পৃষ্ঠতল নির্মাণ, শক্ত পেভমেন্ট, হার্ড শোল্ডার, পাঁচটি ভিন্ন আকারের আরসিসি বক্স কালভার্ট, বাস-বে, সাইড রোড, রোড ডিভাইডার, প্রতিরক্ষামূলক কাজ, সড়কপাশের ড্রেন ও সড়ক সুরক্ষা কাজ করা হবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৬ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৭ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪২ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে