স্ট্রিম সংবাদদাতা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী জন্ম এলাকা ভোলায় দাফন করা হচ্ছে। মঙ্গলবার (২ জুন) ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, জীবদ্দশায় তোফায়েল আহমেদ প্রায়ই বলতেন, মৃত্যুর পর তাঁকে যেন ভোলার মাটিতে সমাহিত করা হয়।
এ জন্য ভোলা সরকারি স্কুল মাঠে প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর হক বাহালুল মোল্লা জানান, তোফায়েল আহমেদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে তাঁর মরদেহ ভোলায় আনা হয়েছে। দুপুর ২টার দিকে ভোলা সরকারি জিলা স্কুল মাঠে তাঁর দ্বিতীয় জানাজা হবে। পরে মরদেহ নেওয়া হবে তাঁর নিজ গ্রাম কোড়ালিয়ায়। সেখানে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
তোফায়েল আহমেদের একমাত্র মেয়ে ডা. তাসলিমা আহমেদ জামান মুন্নী বলেন, ‘আমার বাবা সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন। বিশেষ করে ভোলার মানুষের প্রতি তাঁর ছিল গভীর মমত্ববোধ। তাঁর শেষ ইচ্ছা ছিল জন্মস্থানের মাটিতে শায়িত হওয়ার। আমরা তাঁর সেই ইচ্ছাই পূরণ করছি।’
এদিকে ভোলায় তোফায়েল আহমেদের জানাজাকে ঘিরে উত্তেজনার খবর পাওয়া গেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল জানাজার মাঠে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে ডেকোরেটর শ্রমিকদের প্যান্ডেল খুলে ফেলতে বাধ্য করা হয়। তবে খবর পেয়ে ঘটনাস্থলে জেলা বিএনপির সদস্যসচিবসহ দলটির অন্য নেতাদের সঙ্গে কথা বলেন জেলার পুলিশ সুপার। আলোচনা শেষে পুনরায় প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোলা বাসস্ট্যান্ডসংলগ্ন হেলিপ্যাড মাঠে দুপুর ২টার দিকে তোফায়েল আহমেদের মরদেহ পৌঁছে। সেখান থেকে তাঁর মরদেহ ভোলা সরকারি স্কুল মাঠে নেওয়ার পর দ্বিতীয় জানাজা হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে