স্ট্রিম সংবাদদাতা

চাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামে এক আইনজীবীকে মারধরের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের এজলাসে দুপুর দুইটার দিকে একটি মামলার জামিন শুনানি চলছিল। ওই সময় আইনজীবী বাবর ব্যাপারী অন্য আইনজীবী শফিকুল ইসলামকে ঘুষি মারেন। একপর্যায়ে তাঁকে মারধর করতে করতে এজলাসের বাইরে নিয়ে যান।
এ ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট বিচারকের নজরে এলে তিনি ঘটনাটি আমলে নেন এবং এটি লিখিত অভিযোগ আকারে গ্রহণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠান।
অভিযুক্ত আইনজীবী বাবর ব্যাপারী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদেশে তিনি ঘটনার বিস্তারিত বিশ্লেষণ, সম্ভাব্য জখম পর্যালোচনা এবং দায়ীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহকে নির্দেশ দিয়েছেন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৫ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৭ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪২ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে