স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের কাছ থেকে লাল টেপ প্যাঁচানো বোমা সাদৃশ্য ১০টি বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বানায়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বোমা সাদৃশ্য বস্তুগুলো পাওয়া যায়। পরে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে যান যৌথবাহিনীর সদস্যরা।
উপজেলার সদকী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই ভোটকেন্দ্রের বিশ মিটারের মধ্যেই বিএনপির প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয়ও অবস্থিত। সেখান থেকে উদ্ধার হওয়া দুটি ব্যাগের ভেতর লাল টেপ প্যাঁচানো ৪টা বড় ও ৬টি ছোট আকারের বোমা বা ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া গেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রাজমিস্ত্রি মো. ফরিদ খান সকালে বানিয়াকান্দী বিদ্যালয় সংলগ্ন বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের পাশের একটি খেতের কাছে দুটি প্লাস্টিক ব্যাগ মুখ বাঁধা অবস্থা পড়ে থাকতে দেখেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি স্থানীয়দের খবর দেন তিনি। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা সেখানে ছুটে আসেন। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী মো. ফরিদ খান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ওই অফিসের পাশে প্রকৃতির ডাকা সাড়া দিতে গিয়ে দেখি, দুইটা বাজারের ব্যাগ সুন্দর করে বাঁধা রয়েছে। এটা দেখে অন্যান্য লোকজনকে খবর দেয়। পরে তারা পুলিশকে জানায়।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে সাথে সাথে চলে আসি। সেখানে দুটি বাজারের ব্যাগে লাল টেপ প্যাঁচানো ৪টা বড় ও ৬টি ছোট আকারের বোমা বা ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পাই। পরে সেগুলো উদ্ধার করে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’ সন্ধ্যা পর্যন্ত ওই বস্তু নিয়ে নতুন কোনো অগ্রগতি জানাননি তিনি।
কুমারখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তারিক বলেন, ‘এনএসআই গোয়েন্দাদের কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দুটি বাজারের ব্যাগে লাল টেপ প্যাঁচানো অবস্থায় ৯-১০টি ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। সেগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে