স্ট্রিম প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে আহত (দগ্ধ) ফায়ার সার্ভিসের কর্মীদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আহতদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি করা যাবে না। আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতকরণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল টঙ্গীতে কেমিক্যাল গুদামে দুর্ঘটনায় দগ্ধ হয়ে আমাদের চারজন ফায়ার ফাইটার বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে দুইজনের দগ্ধের পরিমাণ বেশি আর দুইজনের কম।’
তিনি বলেন, ‘জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল। এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। এখানকার চিকিৎসকসহ সংশ্লিষ্টরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তাঁরা (আহত দগ্ধরা) যেন দ্রুত সুস্থ হয়ে যায়।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দগ্ধ ফায়ারকর্মীদের সুচিকিৎসায় আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
ব্রিফিংয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘দগ্ধদের চিকিৎসায় আমাদের একটা মনিটরিং টিম সবসময় কাজ করবে। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেশে না বিদেশে করা হবে—তখন এ ধরনের প্রশ্ন এসেছিল।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা সমন্বিতভাবে সিদ্ধান্ত নেব। এ ক্ষেত্রে আবেগকে প্রাধান্য না দিয়ে বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হবে। রোগীদের সুচিকিৎসায় আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার তার সবই করা হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি সহ জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৪২% দগ্ধ), ফায়ার ফাইটার শামীম আহমেদ (১০০% দগ্ধ), ফায়ার ফাইটার মো. নূরুল হুদা (১০০% দগ্ধ) ও ফায়ার ফাইটার মো. জয় হাসান (৫% দগ্ধ)। তাছাড়া দুর্ঘটনায় আহত কেমিক্যাল গুদামের কর্মচারী আল আমিন বাবু (৯৫% দগ্ধ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গতকাল (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী ও কারখানার একজন কর্মচারী দগ্ধ হয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৩ ঘণ্টা আগে