স্ট্রিম সংবাদদাতা

সুন্দরবনে ১০ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে সুন্দরবনের বাগেরহাট অংশ থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেদের মধ্যে ৫ জন বাগেরহাটের মোংলা, অপর ৫ জন মোরেলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা মঙ্গলবার অস্ত্রের মুখে শুয়োরমারা খাল এলাকা ১০ জেলেকে জিম্মি করে নিয়ে যায়। পরে মুক্তিপণ দাবি করে জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
মোংলা সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. নাসিম উদ্দিন জানান, ১১ জেলেকে অপহরণ করা হয়। সবুর নামে এক জেলে কিছু টাকা দিয়ে এবং ২০ হাজার টাকা বকেয়া রেখে ফিরে আসেন। তিনি মোংলার সুন্দরবন ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। বর্তমানে একই ইউনিয়নের মানিক শেখ, আবু বকর গাজী, জাকির ফরাজী, নুর জামাল শিকদার ও ওয়াহিদ মুন্সিসহ আরও কয়েকজন জেলে দস্যুদের হাতে জিম্মি রয়েছেন। পাশাপাশি মোরেলগঞ্জের আরও অন্তত ৫ জেলে অপহৃত রয়েছে বলে দাবি করেন তিনি।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফিন জানান, ‘জেলে অপহরণের বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ শুরু হয়েছে। বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে সুন্দরবন এলাকায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমরা জেলে অপহরণের খবর পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। খুব দ্রুত কোস্ট গার্ডসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।’

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১১ ঘণ্টা আগে