সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির সেই কুমিরটিকেবাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে থাকা কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে মাজারের পূর্ব পাড়ের একটি ডোবা থেকে কুমিরটি ধরেন বন বিভাগের সদস্যরা। পরে সেটিকে খুলনার বয়রায় অবস্থিত বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে স্থানান্তর করা হয়েছে।০৩ জুন ২০২৬
বাগেরহাটে মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধারবাগেরহাটে খান জাহান আলীর (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের আক্রমণের শিকার শিশু ফাতেমা আক্তারের (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে দিঘির মহিলা ঘাটের পাশ থেকে মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।০২ জুন ২০২৬
জমি নিয়ে বিরোধে শরণখোলায় সংঘর্ষ ও লুটপাটের অভিযোগবাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগে গতকাল মঙ্গলবার (৫ মে) দুজনকে আটক করেছে পুলিশ।০৬ মে ২০২৬
মাজারের কুমিরের মুখে কুকুর: ‘হত্যা নয়, দুর্ঘটনা’ বলল তদন্ত কমিটিবাগেরহাটে খানজাহান আলীর (রহ.) মাজারের দীঘিতে কুমিরের আক্রমণের শিকার কুকুরটি দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায়। প্রাণীটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসকের করা তদন্ত কমিটি।১৬ এপ্রিল ২০২৬
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণবাগেরহাটের পূর্ব সুন্দরবনে ১০ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে সুন্দরবনের শুয়োর মারা খাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।১৫ এপ্রিল ২০২৬
বাগেরহাটে ৩ মসজিদের নামে ভুয়া বরাদ্দ, অভিযুক্ত বললেন ‘টাকা ফেরত দেব’বাগেরহাটে অস্তিত্বহীন তিনটি মসজিদের উন্নয়নের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জেলা পরিষদের নথিতে এসব প্রতিষ্ঠানের বিপরীতে বরাদ্দ ও টাকা উত্তোলনের প্রমাণ থাকলেও বাস্তবে মসজিদগুলোর কোনো হদিস পাওয়া যায়নি।১০ এপ্রিল ২০২৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহতবাগেরহাটে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইলের সংঘর্ষে মো. মনিম আল হাসান (২৮) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার বিকালে শহরের সুন্দরঘোনা গ্রামের বাদামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিম আল হাসান সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে।০৪ এপ্রিল ২০২৬
পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যাবাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে কলেজছাত্র আমির হামজাকে (২৩) গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।২৬ মার্চ ২০২৬
আইজিপির বাসভবনে চুরির খবর ‘বিভ্রান্তিকর’ বলছে পুলিশপুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে চুরির সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। গত ১৭ মার্চ বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে প্রকাশিত চুরির খবরটিকে ‘ভ্রান্ত ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করা হয়েছে।১৮ মার্চ ২০২৬
বাগেরহাটে গুলিতে উপজেলা শ্রমিক লীগ সম্পাদক নিহতবাগেরহাটের মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পানবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।১৫ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহত ১৪বরসহ পরিবারের ৯ সদস্যকে দাফনবাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বর সাব্বিরসহ তার পরিবারের ৯ সদস্যকে দাফন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে মোংলা পৌরসভার সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।১৩ মার্চ ২০২৬