স্ট্রিম ডেস্ক

ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পরিচালক অনীক দত্ত। বুধবার (২৭ মে) দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অনীক দত্তের মৃত্যুতে টলিউডসহ ওপার বাংলার বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এলাকায় বাসভবনের ছাদ থেকে পড়ে যান তিনি। তবে কী পরিস্থিতিতে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো অস্পষ্ট।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়[। অনীক দত্তের স্ত্রী সন্ধি দত্ত ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কোনো মন্তব্য করেননি। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। দীর্ঘদিন ধরে অনীক দত্ত শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে।
অনীক দত্ত ছিলেন ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দত্তের নাতি। ২০১২ সালে রাজনৈতিক ব্যঙ্গাত্মক চলচ্চিত্র ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালনার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক। বাংলা সিনেমার গত দশকের অন্যতম সেরা ব্যবসাসফল এবং প্রশংসিত সিনেমা ছিল এটি। এরপর ‘আশ্চর্য প্রদীপ’ (২০১৩), ‘বরুণবাবুর বন্ধু’ (২০২০) এবং সত্যজিৎ রায়ের প্রথম ছবি নির্মাণের পটভূমিতে ‘অপরাজিত’ (২০২২)-এর মতো সিনেমা উপহার দেন অনীক দত্ত।
অনীক দত্ত পশ্চিমবঙ্গে তৎকালীন তৃণমূল কংগ্রেস এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৯ সালে তাঁর রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি ‘ভবিষ্যতের ভূত’ হলগুলোতে প্রদর্শনের ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার।
সৃজনশীলতার সীমানা পেরিয়ে সমসাময়িক রাজনীতি ও সংস্কৃতি নিয়ে অনীক দত্তের স্পষ্ট ও সোচ্চার অবস্থান তাঁকে অনন্য আসনে বসিয়েছিল। ছবিপ্রেমী ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে এই গুণী নির্মাতার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেঘনায় অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলার ইলশাঘাটে আসছে লঞ্চগুলো। নদীতে নাব্য সংকটের সুযোগে ভোলা-লক্ষ্মীপুর রুটে অবৈধভাবে ছোট ট্রলারে যাত্রী বহন করা হচ্ছে। রোদ-বৃষ্টির মধ্যে গাদাগাদির আনা যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া।
১৫ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর তেজগাঁও পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৃষ্টি ও চাহিদার তুলনায় বেশি সরবরাহের কারণে গরুর দাম অনেকটাই কমে গেছে। ছাগলের চাহিদা বেশি থাকলেও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে সন্তুষ্টি দেখা গেছে।
২৭ মিনিট আগে
হামের উপসর্গে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩৩ মিনিট আগে
দলের নাম ভাঙিয়ে কোনো অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে