হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শঅগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায়। ০৩ সেপ্টেম্বর ২০২৬
অতনু সিংহের লেখা•গেরুয়া ফ্যাসিবাদের মুখে পশ্চিমবঙ্গে প্রতিরোধের হাতিয়ার নজরুল একদিকে দিল্লি, অন্যদিকে কলকাতা। পশ্চিমবঙ্গের তামাম অধিবাসীর জীবন এখন এই দুটি কেন্দ্রের জাঁতাকলে পিষ্ট। বিগত এক যুগের বেশি সময় ধরে দিল্লির কেন্দ্রীয় ক্ষমতা কুক্ষিগত করে আছে আরএসএস-বিজেপি। আর তার জেরে ভারতব্যাপী প্রান্তিক, কর্মজীবী জনতা থেকে শুরু করে মধ্যবিত্তের প্রাণ এমনিতেই ওষ্ঠাগত। আর তার ওপর ছাব২৯ আগস্ট ২০২৬
কলকাতা অগ্নিকাণ্ডবাবুর ছোট্ট মেয়ের আর্তনাদ, কাকে বাবা ডাকবকলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর (৩৭) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় আমিনবাজারের হিজলা এলাকার পাঁচ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।২৩ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে আগুনদুই ধর্মীয় রীতিতে দেবাশীষসহ পরিবারের ৪ জনকে শেষ বিদায়শনিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে দেবাশীষ ও তাঁর শিশুছেলে স্বর্ণশীষের লাশ কুষ্টিয়া মহাশ্মশানে সৎকার করা হয়। আর নামাজে জানাজা শেষে রাত সাড়ে ৩টার দিকে শহরের পৌর কবরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম হোসেনকে দাফন করা হয়।২৩ আগস্ট ২০২৬
কলকাতায় অগ্নিকাণ্ডসাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার সদস্যের মরদেহ ফিরল কুষ্টিয়ায়কলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চার সদস্যের মরদেহ কুষ্টিয়ায় ফিরেছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছায়। এরআগে, আজ দুপুরে বেনাপোল সীমান্তে প্রয়োজনীয় কার্যক্রম শেষ কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। ২২ আগস্ট ২০২৬
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাজুর জানাজায় ক্রিকেটার মুস্তাফিজসহ কয়েকশ মানুষকলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুকে দাফন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শেষনিদ্রায় শায়িত হন তিনি। তাঁর জানাজায় অংশ নেন জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানসহ কয়েকশ মানুষ। ২২ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে আগুন•বেনাপোল থেকে পাঁচজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো দেশে আসে। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।২২ আগস্ট ২০২৬
কলকাতা থেকে ৫ বাংলাদেশির মরদেহ আসছে, বেনাপোলে অপেক্ষায় স্বজনভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে আসছে আজ শনিবার। কূটনীতিক আনুষ্ঠানিকতা শেষে পেট্রাপোল–বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহগুলো দেশে আনা হবে। তাদের স্বজনেরা এরই মধ্যে লাশবাহী ফ্রিজার ভ্যান নিয়ে বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন। ২২ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডসাজুর মরদেহ ফিরল দেশে, রেবতীর শেষকৃত্য কলকাতায়ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে ফিরেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়। এছাড়া সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের রেবতী সরকারের শেষকৃত্য গতকাল কলকাতায় সম্পন্ন হয়েছে।২২ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডদেবাশীষ-আফসানাসহ চারজনের মরদেহের অপেক্ষায় স্বজনেরাভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী-পুত্র ও শ্বশুরের মরদেহে দেশে আনার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শুক্রবার তাঁদের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছাতে পারে বলে আশা করছে পরিবার।২০ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে আগুনচিকিৎসা শেষে ফেরার কথা ছিল সাজুর, রাতে এল মৃত্যুর খবরকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর বড় ভাই সাহেব আলী সরদার বলেন, ‘চিকিৎসা শেষে কলকাতার একটি হোটেলে ছিল সাজু। তার ফেরার অপেক্ষায় ছিলাম আমরা। হঠাৎ জানতে পারি, ওই হোটেলে আগুন লেগেছে। এক আত্মীয়ের মাধ্যমে নিশ্চিত হই, আমার ভাই মারা গেছে। ভাইয়ের সেই ফেরাটা আর হলো না।’২০ আগস্ট ২০২৬