স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সেমিনারের ভেন্যু পরিবর্তন, রাকসুর অভ্যন্তরীণ মতবিরোধ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে ছাত্রদলের আপত্তিতে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
সোমবারের (৬ এপ্রিল) ওই সেমিনার প্রথমে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হওয়ার কথা ছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপে ভেন্যু পরিবর্তন করে বুদ্ধিজীবী চত্বরে নেওয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া সিনেট ভবনে কর্মসূচি আয়োজন বিধিলঙ্ঘন। তবে রাকসুর বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্করের দাবি, ওই দিন সিনেট ভবনে কোনো কর্মসূচি নেই। তারপরও প্রক্রিয়াগত বিলম্বের অজুহাতে প্রশাসন ভেন্যু পরিবর্তন করেছে। তবে তিনি নিশ্চিত করেছেন, নির্ধারিত সময়ে বুদ্ধিজীবী চত্বরেই সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনার আয়োজন নিয়ে রাকসুর ভেতরেও প্রকাশ্য মতবিরোধ দেখা দিয়েছে। ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত রাকসুর ক্রীড়া সম্পাদক এম কে নারগিস অভিযোগ করেন, রাকসুর কর্মসূচি হলেও তাঁকে কিছুই জানানো হয়নি। এর জবাবে ইমরান লস্কর সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘নির্দিষ্ট দপ্তরের কর্মসূচি সংশ্লিষ্ট সম্পাদকই নির্ধারণ করেন। এক দপ্তরের কাজে অন্য দপ্তরের হস্তক্ষেপের সুযোগ নেই।’
এদিকে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের। রাবি ছাত্রদলের কর্মীরা অ্যাডভোকেট শিশির মনিরকে ‘আবরার ফাহাদ হত্যার আসামির আইনজীবী’ আখ্যা দিয়ে ‘লালকার্ড’ দেখানোর ঘোষণা দিয়েছেন। শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা প্রশ্ন তুলে বলেন, ‘ছাত্র সংসদের কাজ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা, নাকি জাতীয় রাজনীতি নিয়ে পড়ে থেকে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা?’
ছাত্রদলের এসব অভিযোগের জবাবে রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জোহা বলেন, ‘শিশির মনির যখন বিএনপির তারেক রহমান বা লুৎফুজ্জামান বাবরদের হয়ে আইনি লড়াই করেছেন, তখন তিনি ছিলেন পীর। আর যখন বিএনপির গণভোট অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করেছেন, তখন তিনি হয়ে গেলেন আবরার ফাহাদ হত্যার আসামির আইনজীবী!’
সার্বিক পরিস্থিতি নিয়ে রাবি সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, ‘শান্তিপূর্ণ ক্যাম্পাসকে কারা উত্তপ্ত ও সংঘাতময় করতে চায়, তা স্পষ্ট। আমরা জনরায় বাস্তবায়নে কাজ করে যাব। আপনারা আপনাদের মত প্রচার করুন। শিক্ষার্থীরা কাকে বেছে নেবে সেটা তাদের ওপর ছেড়ে দিন। ক্যাম্পাসকে সংঘাতের দিকে ঠেলে দিলে এর দায় আপনাদেরই নিতে হবে।’
অন্যদিকে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বিরোধীদের সমালোচনা করে বলেন, ‘আদর্শকে আদর্শ দিয়ে প্রতিহত করতে হয়, গালাগালি করে নয়। যারা হ্যাঁ ভোটের জনরায় মানছেন না, তারাও প্রয়োজনে সেমিনার করুন। অথবা বই লিখুন, যার নাম হতে পারে— “হ্যাঁ ভোটের জনরায়কে অস্বীকার করার ১০১টি (সাংবিধানিক) উপায়”।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে