স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব খালাসী গান ও কবিতার মাধ্যমে নিজের ইশতেহার ঘোষণা করেছেন।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় তিনি ‘বহু স্বরের প্রতিধ্বনি’ শীর্ষক গান-কবিতায় এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে মাহাবুব জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি বিশ্ববিদ্যালয়ে ডাকসু নিবন্ধিত একটি ‘সংস্কৃতি কেন্দ্র’ গড়ে তুলবেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাংস্কৃতিক লেনদেন বৃদ্ধির পাশাপাশি ঢাকার বিভিন্ন বিদেশি সাংস্কৃতিক কেন্দ্র ও দূতাবাসগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করবেন।
মাহাবুব আরও জানিয়েছেন, শুধু টিএসসি-ভিত্তিক আয়োজনের মধ্যে সংস্কৃতি চর্চা সীমাবদ্ধ থাকবে না। ক্যাম্পাসের সব প্রান্তে, বিশেষ করে কার্যকর সাংস্কৃতিক পরিকল্পনা গ্রহণ করবেন৷
মাহবুব স্ট্রিমকে বলেন, ‘প্রশাসনের কাছে আমার অনুরোধ, যাঁরা স্বতন্ত্র নির্বাচন করছে, তাঁদের প্রতি যেন দলীয় প্রার্থীদের চেয়ে ভিন্ন আচরণ না করা হয়। সবাই যাতে প্রচার-প্রচারণার সমান সুযোগ পায়।’
এই অনুষ্ঠানে কবিতা পাঠ করেছেন কবি সোয়েব মাহমুদ, সৈকত আমীন, তাহমীদ চৌধুরী, তথাপি আজাদ, ফয়সাল উদ্দিন সিয়ামসহ অনেকে। এ ছাড়া গান গেয়েছেন মুয়ীজ মাহফুজ, আকাশ গায়েন, অভিষেক রায় অর্চন, অনিন্দ্য বিশ্বাস প্রমুখ শিল্পী।
উল্লেখ্য, আজ থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নেমেছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৯ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে