স্ট্রিম সংবাদদাতা

সংকটের মধ্যে চার জেলায় প্রায় ৫২ হাজার তেলের সন্ধান পেয়েছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে ফরিদপুরে ২৮ হাজার লিটার, যশোরে ৭০০, ময়মনসিংহে ২৩ হাজার ও সাতক্ষীরায় ২০০ লিটার তেল পাওয়া গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে।
পাম্পে লেখা নেই, মজুদ ২৮ হাজার লিটার
ফরিদপুর শহরতলীর কানাইপুরে হোসেন ফিলিং স্টেশনে ‘পেট্রোল নেই’ লেখা কার্ড ঝোলানো থাকলেও সেখানে ২৮ হাজার লিটার তেল পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে পেট্রোল ৭ হাজার, অকটেন ৬ হাজার ও ডিজেল পাওয়া যায় ১৪ হাজার ৫০০ লিটার। এসব তেল ভোক্তাদের মধ্যে সরবরাহ না করে অবৈধভাবে মজুদের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর সদরের ফরিদপুর-খুলনা মহাসড়কের পাশে কানাইপুর বাজারের হোসেন ফিলিং স্টেশন ও রয়েল ফিলিং স্টেশনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোসেন ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায় এবং কার্ডে লেখা ছিল– ‘পেট্রোল নেই’। পরে সেখানে ২৮ হাজার লিটার তেল পাওয়া যায়।

আর রয়েল ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ভোক্তাদের শুধু ডিজেল দিচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানকার মজুদ যাচাই করে ৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন ও ডিজেল পান ১৯ হাজার লিটার।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় হোসেন ফিলিং স্টেশনের ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাম্পটি ভোক্তাদের জন্য চালুর ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, রয়েল ফিলিং স্টেশনের মালিক ও ম্যানেজার মেশিনের সমস্যার কথা জানিয়ে ক্ষমা চাইলে তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ লাইন চালু করে দেওয়া হয়। বর্তমানে পাম্পটিতে স্বাভাবিকভাবে তেল বিক্রি হচ্ছে।
ধানের গুদামে লুকানো ৭০০ লিটার
যশোরের মণিরামপুরে ধানের গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেন। ওই বাজারের ব্যবসায়ী তবিবর রহমান নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের গুদামে প্লাস্টিকের চার ড্রামে তেল লুকিয়ে রেখেছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, খবর পেয়ে অভিযানে ধানের গুদামে প্রথমে প্লাস্টিকের এক ড্রাম, পরে আরও তিন ব্যারেল তেল পান তারা। অকটেন, পে্রেটচাল ও ডিজেলের মূল মালিক তবিবরকে পাওয়া যায়নি। আনুমানিক ৭০০ লিটার তেল পাওয়া গেছে। পরে মণিরামপুর বাজারের ফিলিং স্টেশনে তেল বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। মূলত বেশি দামে বিক্রির জন্য তেল মজুদ করেছেন তবিবর।
মাটির নিচে ট্যাংকে মিলল ২৩ হাজার লিটার
ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দার মেসার্স পপি ট্রেডার্সের পেট্রোল পাম্পে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

পরে তিনি সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। সেখানে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পাম্পের মালিক হাবিবুর রহমান বাসার ভেতরে মাটির নিচে দুটি ট্যাংকি ও দুটি গাড়িতে প্রায় এক মাস আগে এসব তেল মজুদ করে রাখেন। এরপর তেল পাচ্ছেন না অজুহাতে পাম্পটি বন্ধ রাখেন তিনি।
শ্যামনগরে জব্দ ২০০ লিটার
সাতক্ষীরায় অবৈধভাবে মজুদ করা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের মেসার্স রাজ স্টোরে অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক জানান, স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে ১২০ টাকা লিটার দরে প্রতিষ্ঠানটির মালিক ডিজেল বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিজেল জব্দ করে ন্যায্যমূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‘ট্যাগ অফিসার’ নিয়োগের পর রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি
চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে সরকারি তেলের সরবরাহে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের পর রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ইতোমধ্যে নগরীর স্টেশনগুলোতে এই কর্মকর্তাদের নিয়োগ কার্যকর করেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট ও পেট্রোল পাম্প মালিক সমিতি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সদস্যসচিব মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, আমাদের স্টেশনে তেলের কোনো সংকট নেই। আমাদের যতটুকু চাহিদা, ডিলাররা ততটুকু দিচ্ছেন। তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে স্টেশনে স্টেশনে একজন ট্যাগ অফিসার রাখা প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, সংকটের মূল জায়গা হচ্ছে– অনেকে অতিরিক্ত তেল নিচ্ছে এবং মজুদ করছেন। এতে পাম্পে বাড়তি চাপ তৈরি হচ্ছে।
সরেজমিন নগরীর গণি বেকারি এলাকার কিউ সি ট্রেডিং লিমিটেড ফিলিং স্টেশনে একটি নোটিশ দেখা যায়। সেখানে লেখা, মাইক্রো ও জিপে সর্বোচ্চ ২ হাজার টাকার এবং মোটরসাইকেলে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির একাউন্টস ম্যানেজার সজীব কান্তি দাশ জানান, বিপিসি শিডিউল অনুযায়ী মেঘনা ডিপো থেকে ১৮ টন অকটেন ও ৯ টন ডিজেল পেয়েছেন তারা। রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে।
নগরীর জুবলী রোডের অ্যাপ্যালো ১১ লিমিটেড ফিলিং স্টেশনেও একই চিত্র। মোটরসাইকেলচালকরা সর্বোচ্চ ৫০০ টাকার এবং কার, মাইক্রো ও জিপের চালকরা ১ হাজার টাকার তেল নিতে পারছেন। যদিও এখানে ডিজেল বিক্রি বর্তমানে বন্ধ। স্টেশনের একাউন্টস ম্যানেজার জহিরুল ইসলাম জানান, গত ২৫ মার্চ মেঘনা ডিপো থেকে ৯ টন অকটেন এসেছে। প্রচুর গ্রাহক থাকার কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এলাকার একটি ফিলিং স্টেশনে দেখা যায়, সরকারি গাড়ি এলেই পূর্ণমাত্রায় তেল দেওয়া হচ্ছে। ব্যক্তিমালিকানাধীন গাড়িতে সীমিত পরিসরে দেওয়া হচ্ছে। অনেক ক্রেতা তেল না পেয়ে ফিরে আসার কথা জানিয়েছেন।
পাম্পে লাইনে থাকা নগরীর রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. আলাউদ্দিন বলেন, প্রশাসন চাইলে খুব দ্রুত সংকট নিরসন করতে পারে। কিছু জায়গায় তেল মজুদ করা হচ্ছে। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

প্রায় ১২ বছর আগে রানা প্লাজা ট্র্যাজেডি থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন নাসিমা বেগম (৪০)। কিন্তু জীবিকার প্রয়োজনে ঢাকায় যাওয়ার সময় রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সকল মুক্তিযোদ্ধার সচ্ছলতার দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রশাসক আবদুস সালাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসসিসি প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানা রোডে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান সংগঠনের নেতারা।
৩ ঘণ্টা আগে