দোকান-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশবিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।১২ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে সময়সীমা বলা কঠিন: প্রতিমন্ত্রীগ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।১২ আগস্ট ২০২৬
বেড়েছে লোডশেডিং, কাটেনি গ্যাসসংকটগ্যাসসংকট, কয়লা ঘাটতি, আদানির বিদ্যুৎ সরবরাহ কমায় লোডশেডিং আরও বেড়েছে। রোববার রাত ১টায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়। অন্যদিকে মহেশখালীর এলএনজি টার্মিনাল কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে যে তীব্র গ্যাসসংকট দেখা দেয়, তা এখনো কাটেনি।১০ আগস্ট ২০২৬
জ্বালানি সংকটে দায়ী বিগত সরকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীবিগত সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত চিকিৎসক সমাবেশে এ কথা বলেন তিনি।০৮ আগস্ট ২০২৬
গ্যাসের চাপ শূন্য•নারায়ণগঞ্জে হাজার পোশাক কারখানায় বিদেশি ক্রেতা হারানোর ভয়সঞ্চালন লাইনে গ্যাসের স্বাভাবিক চাপ না থাকায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানায় উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে সময়মতো পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখাও কঠিন হয়ে পড়তে০৪ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে ভোগান্তিতে যাত্রীরাওদেশে চলমান গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন ঢাকার সড়কের সাধারণ যাত্রীরা। পাম্পে গ্যাসের চাপ না থাকায় রাস্তায় সিএনজিচালিত যানবাহনের সংখ্যা কমেছে এবং বেড়েছে ভাড়া। সোমবার (৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাসাবাড়ির রান্নার গৃহস্থালি দুর্ভোগের পাশাপাশি এবার গণপরিবহন ও সিএনজি অটোরিকশার সংকট ত০৩ আগস্ট ২০২৬
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশজ্বালানি সংকট নিরসনে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোয়ের বৈঠকে এই আগ্রহ দেখায় ঢাকা।০৩ আগস্ট ২০২৬
গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপিরচলমান গ্যাস সংকট, জনদুর্ভোগ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানববন্ধন করেছে। শনিবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর এনসিপি রাজধানীর কাওরান বাজারে এই কর্মসূচি পালন করে। পরে নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন।০২ আগস্ট ২০২৬
বাড়ছে না গ্যাসের দাম, বিভ্রান্ত না হওয়ার আহ্বানবিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমানে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।০১ আগস্ট ২০২৬
টার্মিনাল সচলে আরও অপেক্ষা, চলছেই গ্যাস সংকটতরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় গত ১১ দিন ধরে সংকট চলছে। বাসাবাড়িতে চুলা জ্বলছে না। শিল্পকারখানার উৎপাদন অর্ধেকে নেমে গেছে। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিং প্রায় তিন হাজার মেগাওয়াটে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে এলএনজি টার্মিনাল সচলে অপেক্ষা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।০১ আগস্ট ২০২৬
সংকটে নাজেহাল, তিতাসের পাইপ ফেটে বেরুচ্ছে গ্যাসস্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস আগে স্থানীয় একটি চুন কারখানার অবৈধ সংযোগের চেষ্টায় পাইপ ফেটে যায় বলে। এই বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলেও, তারা কোনো ব্যবস্থা নেয়নি।০১ আগস্ট ২০২৬