স্ট্রিম সংবাদদাতা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া তিনটার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি কিছু কেন্দ্র থেকে তাঁর এজেন্ট বের করে দেওয়াসহ জাল ভোটের অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপিসহ দলেল অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভোটগ্রহণ শুরুর প্রথম সাড়ে ছয় ঘণ্টায় এই আসনে ৩৯ শতাংশ ভোট পড়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ। তবে শ্রীবরদী সরকারি কলেজে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও তিনবারের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সমর্থিত মিজানুর রহমান।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে