স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্জয় চৌধুরীর (২৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে তাঁর মরদেহ থানা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চকরিয়া থানা পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হানিফ মিয়া এবং কনস্টেবল ইসরাত হোসেন ও মহিউদ্দিন। চকরিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্জয়ের পরিবারের দাবি, চেক জালিয়াতির একটি ঘটনায় স্কুল কর্তৃপক্ষ তাঁকে ফাঁসিয়েছে। দুর্জয়কে হেনস্তা করে পরে তাঁকে থানায় সোপর্দ করে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা হলে দুর্জয়কে গ্রেফতার দেখায় পুলিশ। শুক্রবার সকাল ৬টার দিকে পুলিশ দুর্জয়ের মৃত্যু কথা জানায় পরিবারকে।
এদিকে, থানা হাজতে ঝুলে থাকা দুর্জয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে
ভাইরাল হয়েছে।
দুর্জয় চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে