স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজার রেলগেটসংলগ্ন এলাকায় ঢাকা স্ট্রিমের সাংবাদিক মাহবুবুল আলম তারেকের গতিরোধ করে আক্রমণ করেছে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা স্ট্রিমে দায়িত্বপালন শেষে তারেক বাসায় ফিরছিলেন।
তারেক বলেন, ‘অফিস শেষে কারওয়ান বাজার রেলক্রসিং পার হয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি আমাকে ধারালো চাপাতি দেখিয়ে ভয় দেখায়। সে আমার কাছে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।’
এ সময় তারেকের কাছে ল্যাপটপ, ফোন ও টাকাপয়সা ছিল। নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি তাৎক্ষণিকভাবে দৌড়ে ওই স্থান ত্যাগ করেন। কিন্তু পড়ে গিয়ে হাত ও হাঁটুতে আঘাত পান।
তবে ঘটনাটিকে তারেক নিছক ছিনতাই মনে করছেন না। তিনি বলেন, ‘এটি নিছক ছিনতাইয়ের ঘটনা নাও হতে পারে। ভয় সৃষ্টি বা পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেও হতে পারে।’
এ ঘটনায় মাহবুবুল আলম তারেক তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে