স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
এজাহারে বলা হয়, রাজনৈতিক পরিচয়ের সুবাদে গত ৫ মে সাজ্জাদুল ইসলাম খালিশপুর গোহাটার পাশে ভাড়াবাসায় এক ব্যক্তির সন্ধানে যান। স্বামীকে না পেয়ে ভুক্তভোগীর কাছে পানি পান করতে চান সাজ্জাদ। তিনি ফ্রিজ থেকে পানি আনতে গেলে সাজ্জাদ তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।
গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এসে সাজ্জাদকে ধরে মারধর করে। একপর্যায়ে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে টাকা দেওয়ার চেষ্টা করেন তিনি। পরে ওই গৃহবধূর স্বামী সাজ্জাদের নামে মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, আওয়ামী লীগ নেতা সাজ্জাদের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

.png)

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দিয়ে ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক। আজ বুধবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
১৮ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত অবস্থায় এখন নিখোঁজ আছেন বলে জানা গেছে। বুধবার এসব ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সহজে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস)’ চালু করছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালু হবে। পরে এটি অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়সহ সব মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে চালু হবে।
২৫ মিনিট আগে
আইন অমান্য করায় রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের অভিযানে একদিনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মোট ২ হাজার ৩২৩টি মামলা করেছে। এ সময় ৪৭৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৫টি গাড়ি রেকার করা হয়।
৪২ মিনিট আগে