জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির প্রতিনিধিদল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১০: ৩১
নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০ সদস্যের প্রতিনিধি দল। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে জাদুঘরে যান তারা।

রাজধানীর ক্রিসেন্ট রোডে অবস্থিত জাদুঘরের ২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এনসিপির প্রতিনিধি দল। এ সময় জাতীয় জাদুঘরের মহাপরিচালক ও জুলাই স্মৃতি জাদুঘরের সদ্যসাবেক কিউরেটর তানজিম ইবনে ওয়াহাব এনসিপির নেতাকর্মীদের স্বাগত জানান। এরপর তিনি প্রতিনিধি দলের সদস্যদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখান। সেখানে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানা বিষয় সম্পর্কে তাদের অবহিত করেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানিয়েছেন, জাদুঘর পরিদর্শন শেষে আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা তাদের প্রতিক্রিয়া জানাবেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত