স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জে পর্নগ্রাফি তৈরির অভিযোগে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলেসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া পাঁচজন হলেন, সালাউদ্দিন বিপ্লব, তাঁর স্ত্রী পারভিন আক্তার, দুই ছেলে– ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং আব্দুর রহিম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সে সময় চার তরুণীকে উদ্ধার করা হয়।
এক ভুক্তভোগী জানান, বান্ধবীর মাধ্যমে সালাউদ্দিন বিপ্লবের সঙ্গে তাঁর পরিচয়। পরে পার্লারে চাকরির আশ্বাস দিলে গত ২ আগস্ট তিনি চৌমুহনী যান। এরপর একটি বাসায় আটকে রেখে তাঁকে যৌনকাজে বাধ্য ও পর্নগ্রাফিক ভিডিও ধারণ করা হয়। প্রতিবাদ করলে শারীরিক নির্যাতন করা হতো বলে জানিয়েছেন তিনি।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, আসামিদের বাড়ি কুমিল্লার হোমনায় হলেও, দীর্ঘদিন নোয়াখালীতে ভাড়া বাসায় বসবাস করছেন। উদ্ধার তরুণীদের একজন কৌশলে বৃহস্পতিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি ও ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় উদ্ধার এক তরুণী বেগমগঞ্জ মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে শুক্রবার গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়।
উদ্ধার চার তরুণীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

.png)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালের ঘটনায় এবার ভুক্তভোগীকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) বেলা ৩টায় দর্শনার্থীদের জন্য মূল ফটক খুলে দেওয়ার কথা ছিল। দুপুর ২টা থেকেই টিকিট সংগ্রহের ভিড় জমতে থাকে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা টিকিট কাউন্টারে ঢুকে পড়েন।
২ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদোন্নতি বোর্ডের সুপারিশ ছাড়াই প্রশাসনিক কর্মকর্তা পদে এক কর্মচারীর নাম রেজুলেশনে যুক্ত করার চেষ্টা হয়েছে। এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার আলেয়া ফেরদৌসীর বিরুদ্ধে রেজুলেশন পরিবর্তনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগরে যুবদল নেতা আব্দুল মান্নানকে (৪৫) এক নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরে মারধর করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে