স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালের ঘটনায় এবার ভুক্তভোগীকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। ঘটনাটি স্কুলের বাইরের। তাই স্থানীয়ভাবে এর বিচার করা হয়েছে।’
ভুক্তভোগী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। অন্যদিকে, অভিযুক্ত কিশোরের বাড়ি কাঁচপুরের রায়েরটেকে।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়েকে লাথি মারার ঘটনাটি প্রায় এক মাস আগের। কিন্তু স্কুলের সময় বাইরে যাওয়ার অভিযোগে স্যাররা বিচার করে আমার মেয়েকেই টিসি দিয়ে দিয়েছে।’ তিনি বলেন, ‘অভিযুক্ত কিশোরের কোনো বিচার হয়েছে কিনা, তা আমি জানি না।’
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় স্কুলড্রেস পরা দুই ছাত্রী শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় হাঁটছিল। এ সময় এক কিশোর পেছন থেকে এক ছাত্রীকে পরপর লাথি মারে। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
অভিযুক্ত কিশোরকে নিয়ে করা একটি সালিসের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কিশোরটিকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে দেখা যায়।
ভাইরাল ভিডিও নজরে এসেছে জানিয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

.png)

নোয়াখালীর বেগমগঞ্জে পর্নগ্রাফি তৈরির অভিযোগে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলেসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) বেলা ৩টায় দর্শনার্থীদের জন্য মূল ফটক খুলে দেওয়ার কথা ছিল। দুপুর ২টা থেকেই টিকিট সংগ্রহের ভিড় জমতে থাকে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা টিকিট কাউন্টারে ঢুকে পড়েন।
২ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদোন্নতি বোর্ডের সুপারিশ ছাড়াই প্রশাসনিক কর্মকর্তা পদে এক কর্মচারীর নাম রেজুলেশনে যুক্ত করার চেষ্টা হয়েছে। এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার আলেয়া ফেরদৌসীর বিরুদ্ধে রেজুলেশন পরিবর্তনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগরে যুবদল নেতা আব্দুল মান্নানকে (৪৫) এক নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরে মারধর করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে