স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির সচিব আখতার আহমেদ বলেন, আগামী ১২ মে ভোটগ্রহণ হবে। ২১ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারেবেন।
তিনি বলেন, গত ৬ এপ্রিল নির্বাচন কমিশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হলো। ২১ এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় ভবনে দাখিল করতে হবে। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল বাছাই করবেন। বাতিল হলে ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ইসি সচিব বলেন, এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন নির্বাচন ব্যবস্থাপনা-২ অণুবিভাগের দায়িত্বরত মইনুদ্দিন খান। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন নির্বাচন পরিচালনা অধিশাখার দায়িত্বরত মনির হোসেন। এছাড়া চার পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয় জানিয়ে তিনি বলেন, নির্বাচনে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) জোট করেছে। এ জোট ৩৬টি আসন পাবে। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস জোট করেছে। এ জোট ১৩টি আসন পাবে। ছয় স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে একটি আসন পাচ্ছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রুমিন ফারহানা বলেছেন– তারা কোনো জোটে যাবেন না।
শেরপুর-৩ আসনের নির্বাচন ও ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন নিয়ে আখতার আহমেদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে। এখন পর্যন্ত সব ঠিক আছে। আশা করছি, আমরা যে বেঞ্চমার্ক জাতীয় পর্যায়ের নির্বাচনে সবার সহযোগিতায় পেয়েছি, তার থেকে এবার বেশি হবে।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১১ ঘণ্টা আগে