স্ট্রিম সংবাদদাতা

মাছ চুরি ঠেকাতে ঘেরের পাড়জুড়ে বিদ্যুতের লাইন টেনেছিলেন সাতক্ষীরা সদরের তেঁতুলতলা গ্রামে মনিরুল ইসলাম (৩৫)। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মৎস্য ঘেরের পাড়ে টমেটো তুলতে গিয়ে পা পিছলে সেই তারে জড়িয়ে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে আরও একজনের। সবুজ হোসেন (৩০) নামের ওই ব্যক্তি শিয়ালডাঙ্গা গ্রামের নূর ইসলাম খোকার ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, সকাল ৭টার দিকে মৎস্য ঘেরের বাঁধে টমেটো তুলতে যান মনিরুল। ওই সময় পা পিছলে ঘেরে টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। বিদুৎস্পৃষ্ট মনিরুল শব্দ করলে পাশে কাজে থাকা সবুজ তাঁকে উদ্ধার করতে যান। পরে তিনিও বৈদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে