স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লায় সোমবার (১৩ জুলাই) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৯ দশমিক ৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকালে মাত্র তিন ঘণ্টায় পর্যন্ত ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ সড়ক। জলাবদ্ধতার কবলে পড়েছে চলমান এইচএসসি পরীক্ষার কুমিল্লার প্রধান তিনটি কেন্দ্র। এসব কেন্দ্রে কয়েক হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
জলাবদ্ধতার কারণে সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেখা গেছে। একইভাবে কোমরসমান পানি পেরিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র এবং কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা স্থগিত না করায় সমালোচনা করছেন অভিভাবক ও নেটিজেনরা।
সোমবার সড়কে কিছু ব্যাটারিচালিত অটোরিকশার দেখা মিললেও ভাড়া ছিল অস্বাভাবিক। কোথাও কোথাও পাঁচ থেকে ১০ গুণ পর্যন্ত ভাড়া আদায় করা হয়েছে। সময় মতো গাড়ি না পেয়ে অনেক দূর পর্যন্ত পানিতে হেঁটে হেঁটে কেন্দ্রে যেতে দেখা গেছে অনেক পরীক্ষার্থীকে।

জলাবদ্ধতার কবলে পড়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কবি নজরুল হলের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, জলাবদ্ধতার কারণে সকালে হলে সাপ ঢুকে পড়ে। দুর্গন্ধ আর পচা পানিতে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
পরীক্ষা স্থগিতের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা শিক্ষাবোর্ডের একাধিক কর্মকর্তা জানান, পরীক্ষার বিষয়টি কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এছাড়া আগে কুমিল্লা বোর্ডে এমন পরিস্থিতি ছিল না। সোমবারের আকস্মিক বৃষ্টিতে দুরবস্থার সৃষ্টি হয়েছে। যে কারণে পরীক্ষা স্থগিত করার মতো যথেষ্ট সময় পাওয়া যায়নি।
এদিকে কুমিল্লা জেনারেল হাসপাতালের নিচতলাও পানিতে প্লাবিত হয়েছে। এতে বিড়ম্বনার শিকার হচ্ছেন রোগীরা। এছাড়া নগরীর বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। অধিকাংশ বাসাবাড়ির নিচতলা প্লাবিত হয়েছে।
দোকানপাটে বৃষ্টির পানি ঢুকে মালামাল নষ্ট হতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, ভোরের দিকে থেকে টানা বৃষ্টিতে কিছু বুঝে উঠার আগেই দোকানপাটে পানি ঢুকে পড়ে। এতে বড় লোকসানের আশঙ্কা করছেন তারা।
দৌলতপুর এলাকার মুদি দোকানি ফেরদৌস আলম বলেন, গত কয়েকদিন কুমিল্লায় অল্প বৃষ্টিপাত হয়েছে। সোমবার হঠাৎ বেশি বৃষ্টির কারণে আমার দোকানসহ আশেপাশের সব দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে গেছে।

আবহাওয়া উপকেন্দ্রে কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মূলত এ তিন ঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বর্ষণের সতর্কতা অব্যাহত রয়েছে। তবে দুয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করে না পাওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে কুসিকের অফিসিয়াল ফেসবুকে পেজে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ কমাতে পরিচ্ছন্নতা ও জরুরি সেবাদানকারী দল কাজ করে যাচ্ছে।

.png)

হামের উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৯৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নতুন করে পরিদর্শনের পর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
১ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ায় প্রায় ৩০ বছর বয়সী এক বুদ্ধি ও বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। তবে এই ফৌজদারি অপরাধের বিষয়টি পুলিশকে না জানিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে গ্রাম্য সালিসে ২০টি জুতার বাড়ি দিয়ে রফাদফার চেষ্টা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে