বাসস

দেশব্যাপী নানা আয়োজনে আজ মঙ্গলবার পালিত হচ্ছে ৫৬তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান উন্নয়ন এবং তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে কর্তৃপক্ষ, উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি পালন করা হয়।
জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংস্থাটির প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভা এবং প্রচারমূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে।
এছাড়া বিটিআরসি’র সহায়তায় মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে সচেতনতামূলক খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডও টাঙানো হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএসটিআই’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ বক্তা হিসেবে অংশ নেবেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই-এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম।
পণ্য ও সেবা মানের নিশ্চয়তার গুরুত্ব তুলে ধরতে এবং মানসম্পন্ন উৎপাদন ও ভোক্তা অধিকার রক্ষার আহ্বান জানাতে বিশ্ব মান দিবস প্রতি বছর আন্তর্জাতিকভাবে পালন করা হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে