স্ট্রিম প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে চলতি সপ্তাহেও রাজপথে নেমেছেন গ্রাহকেরা। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সোমবার দুই ঘণ্টার কলম বিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (৭ জুন) বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ ব্যানারে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি মতিঝিল, পল্টন, প্রেসক্লাব ও শাপলা চত্বর এলাকা ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় তাঁরা ‘দাবি এক দফা এক, পদত্যাগ পদত্যাগ’, ‘যেই হাত লুট করে, সেই হাত ভেঙে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে আগামীকাল সোমবার (৮ জুন) দুই ঘণ্টার কলম বিরতি কর্মসূচি ঘোষণা করেন সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর নবী মানিক। দাবি আদায়ে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানান তিনি।
তিনি বলেন, 'বর্তমান চেয়ারম্যান মো. খুরশীদ আলম ফ্যাসিস্টের দোসর এবং দুর্নীতিগ্রস্ত। তাঁর নিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই এই চেয়ারম্যানের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।'
আন্দোলনকারীরা বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া নিয়ে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশের মধ্যে অনিশ্চয়তা আছে। আমরা নিজেদের কষ্টের টাকা ব্যাংকে আমানত রেখে ব্যাংকটিকে এভাবে চলতে দেব না। তাঁদের দাবি, ব্যাংকের স্বাভাবিক পরিচালনা ও আস্থা ফিরিয়ে আনতে বর্তমান চেয়ারম্যানের অপসারণ করে সাবেক এমডি ওমর ফারুক খানকে দায়িত্বে ফিরিয়ে আনতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক ‘সচেতন গ্রাহক ফোরামের’ আহ্বানে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রধান কার্যালয়সহ দেশের সব শাখায় ব্যাংকিং সেবা বন্ধ ছিল।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে