স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের বিজ্ঞানাগারে (সায়েন্স ল্যাব) অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আতঙ্কিত হয়ে নামতে গিয়ে সিঁড়ির হাতল ভেঙে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য জানান।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা (এমও) মো. সামিউল হুদা বলেন, দুর্ঘটনার পর সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪), ফারিয়া আক্তারকে (১৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য রোহান (১৫) নামের এক শিক্ষার্থীকে ঢাকা স্থানান্তর হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকাশ বলে, ‘সায়েন্স ল্যাবে সব ছাত্র-ছাত্রীরা মিলে একটি প্রজেক্ট বানাচ্ছিলাম। প্রজেক্টের ল্যাব চালুর জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হঠাৎ আগুন লেগে যায়। আগুন দেখে দৌড়ঝাঁপ করে নামতে গিয়ে সবাই আহত হয়েছি।’
বিদ্যালয়ের গণিতের শিক্ষক জামাল উদ্দিন জানান, কয়েকদিন পর জেলায় বিজ্ঞান মেলা হবে। এতে উপস্থাপনের জন্য বিদ্যালয়ের তৃতীয় তলায় বিজ্ঞানাগারে একটি প্রোজেক্ট বানাচ্ছিল শিক্ষার্থীরা।
ল্যাবে কাজ করার সময় ভুলে আগুন ধরে যায়। এতে শিক্ষার্থীরা ‘আগুন আগুন’ বলে চিৎকার শুরু করে। এ সময় বিদ্যালয়ের সব শ্রেণির পাঠদান চালছিল। ভবনের ওপর শিক্ষার্থীদের চিৎকারে নিচের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। দৌড়ঝাঁপ করে বের হতে গিয়ে সিঁড়ির হাতল ভেঙে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে শিক্ষকেরা হাসপাতালে নিয়ে যান।

সব মিলিয়ে ২৫ জনের শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন মেডিকেল কর্মকর্তা সামিউল হুদা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, ‘শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিয়ে হাসপাতালে গিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে এখনই বলা যাচ্ছে না।’
ওসি মোজাফফর হোসেন বলেন, ‘আগুন দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে আপাতত বলা যাচ্ছে না।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে