স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলার বিচার রায়ের পথে। এই মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলার তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী ও বিচারক মো. মঞ্জুরুল বাছিদের সমন্বয়ে গঠিত বিচারিক প্যানেল এই আদেশ দেন।
আজ বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে পুনঃপরীক্ষা করেন প্রসিকিউশন পক্ষের সদস্যরা। এরপর তাঁকে জেরা করেন এ মামলার অন্যতম আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামের আইনজীবী আমিনুল গণি টিটো।
সকালের অধিবেশনে যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করা হয়নি। বিকেলে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন। তিনি আদালতকে জানান, মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আসামিপক্ষ সাফাই সাক্ষী হিসেবে কাউকে হাজির করবে না। ফলে মামলাটি এখন যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে। প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। এই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২০ জানুয়ারি দিন ধার্য করেন।
এদিন সকালে কারাগার থেকে মামলার গ্রেপ্তারকৃত ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
মামলার নথিপত্র অনুযায়ী, এই হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন গ্রেপ্তার থাকলেও বাকি ২৪ জন এখনো পলাতক রয়েছেন।
গত বছরের ২৪ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। ৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য চারজন ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে মামলাটি এখন রায়ের পূর্ববর্তী ধাপে পৌঁছাল।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
২ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
২ ঘণ্টা আগে