স্ট্রিম প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিপাত্রে পারমাণবিক জ্বালানি ভরা (ফুয়েল লোডিং) শেষ হয়েছে। এখন চুল্লিপাত্রের উপরের অংশ বসানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট মঙ্গলবার (১২ মে) ফুয়েল লোডিং শেষ হওয়া করা জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে গত ২৮ এপ্রিল পারমাণবিক জ্বালানি শুরু হয়। ধাপে ধাপে চুল্লিপাত্রে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি ঢোকানো হয়েছে।
রূপপুর প্রকল্পের পরিচালক ও অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, পরবর্তী ধাপে চুল্লিপাত্রের উপরের অংশ স্থাপন ও প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর পুরো ব্যবস্থার নির্ভরযোগ্য ও নিরাপদ কার্যক্রম নিশ্চিতে একাধিকবার পরীক্ষা করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই পরীক্ষা শেষ হওয়ার পর নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এরপর ধাপে ধাপে সক্ষমতা বাড়ানো হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগের চূড়ান্ত ধাপ ফুয়েল লোডিং। এরপর ফিজিক্যাল স্টার্টআপ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় এক মাসের মতো লাগবে। পরের ধাপই বিদ্যুৎ উৎপাদন। এক্ষেত্রে ধীরে ধীরে চুল্লির সক্ষমতা বাড়িয়ে উৎপাদন পর্যায়ক্রমে ৩, ৫, ১০, ২০ ও ৩০ শতাংশে উন্নীত করা হবে। এতে আরও ৪০ দিনের মতো লাগবে। রিঅ্যাক্টরের সক্ষমতা ৩০ শতাংশে উন্নীত হওয়ার পর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। আগামী আগস্টে এটি হতে পারে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে