স্ট্রিম প্রতিবেদক

ভারত ও বাংলাদেশ এ অঞ্চলের দুটি বৃহত্তম ও উচ্চাকাঙ্ক্ষী অর্থনীতি উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, “একসঙ্গে কাজ করে দুই দেশের অনেক কিছু করা সম্ভব।”
সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, “ভবিষ্যৎ সহযোগিতা যেন নিজ নিজ জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে হয়—বৈঠকে সেটি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের এই সম্পর্ককে কীভাবে আরও প্রযুক্তিনির্ভর ও আধুনিক করা যায় এবং বাণিজ্য ও বিনিয়োগকে আরও গভীর করা যায়, তা নিয়ে আমরা কথা বলেছি।”
নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রণয় ভার্মা বলেন, “আমি নতুন সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলকভাবে পথচলার আগ্রহের কথা জানিয়েছি। পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনযোগাযোগ আরও জোরদার করতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের দুই দেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই ঘনিষ্ঠতাকে কীভাবে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা যায়, সেটিই আমাদের লক্ষ্য। ব্যবসা সহজীকরণ এবং ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে দুই দেশ কীভাবে লাভবান হতে পারে, তা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করেছি।”
সিইপিএ চুক্তি বা ট্রান্সশিপমেন্ট নিয়ে কোনো কথা হয়েছে কি না—জানতে চাইলে হাইকমিশনার বলেন, “নির্দিষ্ট করে এসব বিষয়ে আলোচনা হয়নি। তবে এগুলো আমাদের অর্থনৈতিক আলোচনার অংশ। ব্যবসা সম্প্রসারণের জন্য স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রেক্ষাপটে বাণিজ্য সম্প্রসারণের কৌশল নিয়ে ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয় বিস্তারিত আলোচনা করবে। আজ আমরা কেবল প্রাথমিক আলোচনা করেছি।”

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে